1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কাবা শরিফের গিলাফ সেলাইয়ের সৌভাগ্য হলো সানার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি প্রথমবারের মতো স্বামীকে নিয়ে ওমরাহ করতে গেছেন অভিনেত্রী সানা খান। ওমরাহ পালনের ফাঁকে কাবা শরিফের কালো গিলাফ সেলাইয়ের কাজে অংশ নেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সানা খান। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিলাফ সেলাইয়ের একটি ভিডিও পোস্ট করে সানা খান লিখেছেন, ‘আমি স্বপ্নেও কখনও ভাবিনি যে, আল্লাহ তায়ালা আমার জন্য এত বড় সৌভাগ্য লিখে রেখেছেন যে, আমি কাবা শরিফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারবে। আল্লাহ অনেক দয়ালু।’ বিরল এ কাজের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান সানা খান। এ ছাড়া স্বামী মুফতি আনাসকেও স্মরণ করেন তিনি।

কিছুদিন আগেই হজ করার ইচ্ছে পোষণ করে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে উদ্দেশ্য করে সানা লিখেছিলেন, ‘আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, পাপের কাছে নয়। আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। সৈয়দ আনাস, পেছনের ছবির (কাবা শরীফ) মতো বাস্তবে সবকিছু হওয়ার জন্য অপেক্ষা সইছে না। ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে। খোলামেলা দৃশ্যে অভিনয় করেও দর্শক মাতিয়েছেন। আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালাতে বলিউডকে বিদায় জানিয়েছেন সানা খান। বিয়ের পর ধর্মকর্মে মন দিয়েছেন সাবেক এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com