1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আর কত মেয়ে নিয়ে খেলবা : সুবাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এসব কাদা ছোড়াছুড়ির মধ্যেই ইলিয়াসের সঙ্গে কথা বলার একটি কল রেকর্ড প্রকাশ করলেন সুবাহ। সেখানে তাদের দু’জনের ব্যক্তিগত কিছু আলাপ শোনা গেছে। সুবাহ ফেসবুকে অডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ইলিয়াস আর আমার কল রেকর্ড শুনে দেখুন সে কতোটা ভালো মানুষ। কীভাবে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। উল্টো বলছে, আমি নাকি ফুসলিয়ে বিয়ে করেছি। ছি! ইলিয়াস ভালো হয়ে যাও, বিয়ে পুতুল খেলা না, আর কত মেয়ে নিয়ে খেলবা?’

শুক্রবার (৩১ ডিসেম্বর) ইলিয়াসের হোয়াটসঅ্যাপ মেসেজের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন সুবাহ। সেখানে দেখা গেছে, ক্ষুব্ধ হয়ে গায়ক বিভিন্ন প্রমাণ সামনে আনবেন বলে সুবাহকে হুমকি দিচ্ছেন। এ ছাড়াও বলেছেন, ‘তোমার মতো বউ যেন শত্রুরও না হয়’।

এই স্ক্রিনশটের ক্যাপশনে সুবাহ লেখেন, ‘ছি ইলিয়াস হোসাইন ছি! লাইভে আসো, আর এসে আরও কিছু মিথ্যা কথা বলে যাও। চরিত্রহীন বাজে ছেলে। উল্টো আমাকে ব্ল্যাকমেইলিং করছে। যেন আমি এসব প্রকাশ না করি।’

উল্লেখ্য, একটি ফেসবুক পেজের ভিডিও সাক্ষাৎকারে সুবাহকে বিয়ে করার পুরো বিষয়টি তুলে ধরেছেন ইলিয়াস। সেখানেই তিনি দাবি করেন, সুবাহ তাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। এর প্রেক্ষিতেই সুবাহ একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, এর আগে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার সূত্রে আলোচনায় আসেন সুবাহ। তখনও তিনি ফেসবুক লাইভে এসে নানা ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। যা ব্যাপক সমালোচিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com