1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৫৬ রানেই ইংল্যান্ডের ১০ উইকেটের পতন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৪-০ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। হোবার্টেও ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া। ২৭১ রান তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতে ৬৮ রান তোলে ইংল্যান্ড। এরপর ৫৬ রানে শেষ ১০ উইকেট হারিয়ে লজ্জার হার মেনে নিতে হয়জো রুটদের। এই অ্যাসেজ সফর অভিশপ্ত হয়ে থাকল ইংল্যান্ডের কাছে। সিডনি টেস্টে বৃষ্টি বাধা না দিলে ৫-০ সিরিজ জিততে পারতেন প্যাট কামিন্সরা।

হোবার্টে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড আর ক্যামেরন গ্রীন। আর ১টি উইকেট নেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৫ রানে। ২৭১ রান তাড়া করতে নেমে এভাবে ১২৪ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাবে তা কেউ ভাবতে পারেননি। ১৪৬ রানে সিরিজের শেষ টেস্ট জিতল অস্ট্রেলিয়া। মাত্র ৩ দিনেই শেষ সিরিজের শেষ টেস্ট। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৬ করেন জ্যাক ক্রলি। চোট সারিয়েই সেরা খেলোয়াড় হন ট্রেভিস হেড।

০-৪ সিরিজ হারের ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, এই সফরটা একদমই ভালো গেল না। আমরা কিছু অংশে ভালো ক্রিকেট খেলি। তবে ম্যাচ জেতার জন্য যে রকম খেলা উচিত, তা খেলতে পারিনি। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভুলগুলো শোধরাতে হবে। সকল জায়গাতেই অস্ট্রেলিয়া আমাদের টেক্কা দিয়েছে। আমরা ঠিক ভাবে খেলতেই পারিনি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০৩

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৮

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ৩৭/৩) ৫৬.৩ ওভারে ১৫৫ (স্মিথ ২৭, বোল্যান্ড ৮, হেড ৮, গ্রিন ২৩, কেয়ারি ৪৯, স্টার্ক ১, কামিন্স ১৩, লায়ন ৪*; ব্রড ১৮-২-৫১-৩, ওকস ১১-৩-৪০-১, রবিনসন ১১-৪-২৩-০, উড ১৬.৩-২-৩৭-৬)

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭১) ৩৮.৫ ওভারে ১২৪ (বার্নস ২৬, ক্রলি ৩৬, মালান ১০, রুট ১১, স্টোকস ৫, পোপ ৫, বিলিংস ১, ওকস ৫, উড ১১, রবিনসন ০, ব্রড ১*; স্টার্ক ৮-০-৩০-১, কামিন্স ১২.৫-৩-৪২-৩, বোল্যান্ড ১২-৫-১৮-২, গ্রিন ৬-১-২১-৩)

ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া

ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড

ম্যান অব দা সিরিজ: ট্রাভিস হেড

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com