1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মন্ত্রীকে অবাঞ্ছিত করার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শামীম আহমদ। গত শুক্রবার উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে (ইউপি) নৌকার প্রার্থী আলকাছ আলীর সমর্থনে এক সমাবেশে এ ঘোষণা দেন তিনি। এক দিন পর শনিবার থেকে তার ওই হুমকির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সভায় শামীম আহমদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দিলে মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে আলোচনা করে কোম্পানীগঞ্জের সব পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। যদি মন্ত্রী পাথর কোয়ারি খুলে না দেন তাহলে সবাই মিলে মন্ত্রীকে কোম্পানীগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করব।’

তখন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

তবে পরে সংবাদমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেন শামীম আহমদ। তিনি বলেন, ‘আমি অবাঞ্ছিত করার কথা বলিনি। আমি বলেছি নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে। তাই আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।’ ভিডিওতে অবাঞ্ছিত করার বিষয়টি ভাইরাল হয়েছে জানালেও তিনি তা সঠিক নয় বলে দাবি করেন।

কিন্তু তিনি এই অস্বীকার করলেও শনিবার রাত ১০টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে ক্ষমা চান। পোস্টে তিনি লেখেন- ‘আচ্ছালামু আলাইকুম, সম্মানিত কোম্পানীগঞ্জ উপজেলাবাসী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গতকাল (শুক্রবার) নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় আমার বক্তব্যে ভুলক্রমে একটি কথা চলে এসেছে, যা সম্পূঙর্ণভাবে আমার অনিচ্ছায়, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমার এই ভুল বক্তব্যকে ভুল হিসেবে বিবেচনা করবেন।’

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com