1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনায় প্রাণ গেলো আরও ২১ জনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।

শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮টি।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৪.৩১ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১০৯ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন; চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের ২ জন করে এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১ জন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com