1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে বিউটি আক্তার মিনু (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। বিউটি বরিশাল গৌরনদী উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মন্নান খলিফার মেয়ে।

আজ রবিবার হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বড় মগবাজার বাসা থেকে বিউটি আক্তার মিনু নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান- পরিবার দাবি করছে, সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে রাগারাগি হয় বিউটির। এরপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। অনেক্ষণ পর্যন্ত তার পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা খুলে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। পরে তারা থানায় খবর দেন।

এদিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বিউটির ছোট ভাই মো. ফারুক সংবাদমাধ্যমকে জানান, বিউটি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। সিনেমাতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। দিলদার, আফজাল শরীফ, কাবিলাসহ অনেকের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তিনি আরও জানান, বিশ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপরে তিনি আর বিয়ে করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com