1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আমিরাতের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :রাষ্ট্রীয় সফরে ৫ দিনের জন্য সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে শেখ হাসিনার এ সফর।

সোমবার (০৭ মার্চ) বিকেল সোয়া ৪ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হোন শেখ হাসিনা।

দ্বি-পাক্ষিক সফরে উভয় দেশই বিদ্যমান সম্পর্ককে গভীর রাজনৈতিক সম্পৃক্ততায় একটি সমন্বিত অংশীদারিত্বে উন্নীত করতে আগ্রহী।

পাশাপাশি, এই সফরকালে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতার বিষয়টিও আলোচনায় অগ্রাধিকার পাবে।
আজ বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওনা দেয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরিত হতে পারে। কিন্তু, এই সমঝোতা স্মারকগুলো এখনো চূড়ান্ত হয়নি।

দুবাই’র শাসকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি)’র দুবাই এক্সপো পরিদর্শন করবেন এবং আন্তজাতিক নারী দিবস উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনার অংশ নিবেন। পরে তিনি ডিইসি-তে বাংলাদেশ প্যাভিলিয়ন ও ইউএই প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ডিইসি’তে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতূমের সঙ্গে বৈঠক করবেন।

৯ মার্চ, শেখ হাসিনা আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে বৈঠক করবেন।

সন্ধ্যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর আয়োজিত এক নৈশভোজে যোগ দিবেন।

১০ মার্চ প্রধানমন্ত্রী সকালে এফএও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক-এ যোগ দিবেন। সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের যৌথ আয়োজনে এক বিজনেস ফোরামে যোগ দিবেন।

১১ মার্চ, সফরের শেষ দিনে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক অভ্যর্থনায় যোগ দিবেন।

এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশি কমিউনিটি পরিচালিত ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল’ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি-প্রস্তর স্থাপন করবেন।

১২ মার্চ, প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-১৩০২ এর একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com