1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যশোরের মণিরামপুরে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে পূর্ণিমা (৩৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

সোমবার (৭ মার্চ) রাত ৯টার দিকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গৃহবধূর স্বামী সঞ্জিত দাস জানান, শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্থানীয় মনোহরপুর গ্রামের কফেল ফকিরে ছেলে মিজানুর রহামান ওরফে মির্জা ফকির তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। তিনি বাড়িতে এসে শোনার পর স্ত্রীকে নিয়ে থানায় অভিযোগ করতে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ফকির, মোস্তফা মেম্বার, কালীপদ মন্ডলসহ কয়েকজন তাদের বাড়িতে ফিরে যেতে বাধ্য করেন।

তিনি আরও জানান, রোববার বিকেলে মনোহরপুর গ্রামের রহমান সরদারের ছেলে আবুল দপ্তরি, এজহার সরদারের ছেলে আসাদুজ্জামান নওশের, তাগের ফকিরের ছেলে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মিজানুর রহমানের ছেলে আল আমিন, ইউপি সদস্য মোস্তফা ও আকবর আলীর ছেলে ইলিয়াজ হোসেনের উপস্থিতিতে সালিশি বৈঠক বসে। কিন্তু অভিযুক্ত মির্জা ফকির উপস্থিত না হওয়ায় ওই বৈঠক প্রত্যাখ্যান করেন পূর্ণিমা ও তার স্বামী।

সঞ্জিত দাসের অভিযোগ, ‘বৈঠকের আয়োজনকারীরা স্ত্রী ও আমাকে হুমকি-ধামকি দেন। একপর্যায়ে বিচার না পেয়ে ক্ষোভে-দুঃখে পূর্ণিমা সোমবার বিকেলে কীটনাশক পান করে আত্মহত্যা করে।’

এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে থাকা ইউপি সদস্য মোস্তফা বলেন, ‘সবকিছু মিটমাট করার পরও কেন এমন হলো তা বলতে পারছি না।’

স্থানীয় নেহালপুর ফাঁড়ি ইনচার্জ আতিকুজ্জামান বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য সিরাজুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com