1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইউক্রেনের মসজিদগুলো হামলা করছে রুশ বাহিনীর : পররাষ্ট্র মন্ত্রণালয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মারিউপোলে অবস্থিত সুলতান সুলেইমান ও হুররম সুলতানা মসজিদে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া মারিউপোল থেকে কাউকে বের হতে দিচ্ছে না। অন্যদিকে শহরবাসীকে বের করতে না পারার দায় ইউক্রেনকে দিচ্ছে রাশিয়া। শনিবার (১২ মার্চ) এমন খবর জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ বাহিনী সুলতান সুলেইমান ম্যাগনিফিসেন্ট ও তার স্ত্রী রোক্সোলানার (হুররম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। ৮০ জনের বেশি বেশি মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছে বলে জানায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কেউ আহত বা নিহত হয়েছে কি না, তা জানায়নি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক মিনারবিশিষ্ট এই মসজিদটি ২০০৭ সালে এক তুর্কি ব্যবসায়ী ও মারিউপোল শহরের আজারবাইজানি সম্প্রদায়ের অর্থায়নে সুলতান সুলেইমান ও হুররম সুলতানার সম্মানে তৈরি করা হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com