1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনী সুনাম অর্জন করেছে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমাদের বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষ ও সুপ্রশিক্ষিত হবে।

বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন বিমান সংযোজন উপলক্ষে বুধবার (১৬ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যথেষ্ট সুনাম অর্জন করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু আমাদের দেশ না, আন্তর্জাতিক পর্যায়েও শান্তি রক্ষায় আমাদের বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। আমাদের সশস্ত্র বাহিনী সেখানে ভূমিকা রাখছে। কাজেই আমি মনে করি, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তাদের কাজ করতে হয়; সে জন্য আমাদের বৈমানিক, সেনা সদস্যদের প্রত্যেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং পাক—সেটার ওপর আমি সব সময় গুরুত্ব দিই।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিমান বাহিনীতে নতুন বিষয় যুক্ত হবে। খুব শিগগিরই যুক্ত হচ্ছে, ইয়ার ডিফেন্ড সিস্টেম, ইন্ট্রেগেশন সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার।

বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও শিল্পায়নের সমন্বয়ে শিল্পনির্ভর জাতী হিসেবে আত্মপ্রকাশের জন্য বিমান বাহিনী পরিকল্পনা হাতে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com