1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ক্রিকেটার মোশাররফ রুবেলের শারীরিক অবস্থার উন্নতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্রিকেটার মোশাররফ রুবেলের যে করুণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা দেখে অনেকেই হায় হায় করেছেন। দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটার, যিনি কি না দু-তিন বছর আগেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেছেন, তার এতটা খারাপ অবস্থা দেখে সবারই মন খারাপ।

আজ বুধবার (১৬ মার্চ) জানা গেছে, গত মঙ্গলবারের চেয়ে আজ একটু ভালো বোধ করছেন তিনি। মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি গণমাধ্যমকে জানান, সোমবার যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, আজ বুধবার তার তুলনায় ভালো।

চৈতি বলেন, ‘গতকাল মঙ্গলবার একটু-আধটু রেসপন্স করলেও কথা বলতে পারেনি রুবেল। আল্লাহর রহমতে আজ একটু-আধটু কথা বলেছেন এবং রেসপন্সও আগের চেয়ে ভালো। মুখে না পারলেও নাকে নল দিয়ে তরল খাবার গ্রহণ করেছেন।’

তিনি আরো জানান, ‘ডাক্তাররা আশা করছেন, আগামীকাল (বৃহস্পতিবার) অবস্থা আরও একটু স্টেবল হবে এবং বৃহস্পতিবার না হলেও শুক্রবার নাগাদ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা আছে।’

প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর মুখে একদমই খেতে পারছিলেন না। না খেতে খেতে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। প্রচণ্ড পানিশূন্যতায় ভুগতে শুরু করেন। পাশাপাশি তার সোডিয়াম লেভেলও অনেক বেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com