1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সুসন্তান রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুসন্তান পিতা-মাতাসহ সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ স্বরূপ। তেমনই একজন সুসন্তান উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। শ্রদ্ধা ও ভালোবাসা থেকে পিতার প্রতিষ্ঠিত সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান কার্যক্রমকে আরো সম্প্রসারিত ও বেগবান করেছেন যার সুফল পাচ্ছে দেশের হাজারো মেধাবী শিক্ষার্থী। শুধু তাই নয়, নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠা করেছেন উইমেন এন্ড ই-কমার্স (উই) যার সদস্য সংখ্যা ১৩ লক্ষাধিক। তার এ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের লাখ লাখ নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে যা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক গুণাবলির অধিকারী নিশা মাত্র ২৫ বছর বয়সে পিতার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন যা যেকোনো সন্তানের জন্য অনুকরণীয় ও দৃষ্টান্তস্বরূপ।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে উইমেন এন্ড ই-কমার্স (উই) আয়োজিত ‘উই কালারফুল ফেস্ট ২০২২’ এর অংশ হিসাবে হাজী সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, হাজী সাহাব উদ্দিন তার কর্মের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে গেছেন। নিজেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত করেছেন। ভোগের দুনিয়ায় ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবা ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন তারই আদর্শ সন্তান নিশা যা যেকোনো পিতা-মাতার জন্য গর্বের।

উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান।

প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘চেতনায় বঙ্গবন্ধু, দৃশ্যমান শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com