1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নারী রেফারিকে ঢুস, ব্রাজিলিয়ান কোচ বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :দক্ষিণ আমেরিকান লিগের খেলায় এক নারী অফিসিয়ালকে ম্যাচ চলাকালীন সময় মাঠের মাঝেই ঢুস মেরেছেন ফেরোভিয়ারিয়া দলের প্রধান কোচ। যার জেরে এই ব্রাজিলিয়ান কোচ বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, কাম্পেওনাতো কাপিজাবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল নোভা ভেনেসিয়া ও ফেরোভিয়ারিয়া। ম্যাচে ৩-১ গোলে হার মানে ফেরোভিয়ারিয়া। ম্যাচের ফলাফল ছাপিয়ে ব্রাজিলিয়ান পঞ্চম স্তরের এই প্রতিযোগিতা আলোচিত হয়েছে সহিংস ঘটনার জন্য।

প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজার পর একটি সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠে ঢুকে পড়েন ফেরোভিয়ারিয়ার কোচ রাফায়েল সোরিয়ানো। নারী লাইন্সম্যান মার্সিয়েল্লির সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে মাথা দিয়ে তাকে গুতো দেন তিনি। সঙ্গে সঙ্গে ম্যাচ রেফারি তাকে লাল কার্ড দেখান।

কিছুক্ষণ পর ফেরোভিয়ারিয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে সোরিয়ানোকে বরখাস্তের খবর জানায়।

সেখানে বলা হয়েছে, ‘ডেসপোরতিভো ফেরোভিয়ারিয়া জনসাধারণকে অবহতি করতে চায় যে, এই ক্লাব শারীরিক, মৌখিক, নৈতিক কিংবা মানসিক, বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে।’

সেখানে আরো বলা হয়েছে, ‘আমরা সহকারী রেফারি মার্সিয়েল্লি নেত্তোর প্রতি সহানুভূতি জানাই। আমরা আপনাদের আরো জানাতে চাই যে যা ঘটেছে, তার জন্য কোচ রাফায়েল সোরিয়ানোকে ক্লাব থেকে বরখাস্ত করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com