1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

বেদম মার খেলেন মুস্তাফিজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুস্তাফিজুর রহমান বোধ হয় আর ভুলতে পারবেন না দিনেশ কার্তিককে। আইপিএলে এত দারুণ শুরু করেছিলেন তিনি। পরের ম্যাচে উইকেট না পেলেও বল হাতে ছিলেন কৃপণ। কিন্তু রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এসেই বাধল যত গণ্ডগোল, বাধালেন দিনেশ কার্তিক।

মুস্তাফিজ নিজের কোটার শেষ ওভার করতে এসেছিলেন বেঙ্গালুরু ইনিংসের ১৮তম ওভারে। ওই ওভারের প্রতি বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন কার্তিক। নিয়েছেন সর্বমোট ২৮ রান। চারটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কা হাঁকিয়ে মুস্তাফিজকে একরকম দুঃস্বপ্নই উপহার দিয়েছেন কার্তিক।

টস জিতে ফিল্ডিংয়ে নামার পর ইনিংসের প্রথম ওভারের দায়িত্বটা মুস্তাফিজের হাতেই তুলে দিয়েছিলেন অধিনায়ক ঋষভ পান্ত। নিজের প্রথম ওভারে এক বাউন্ডারি খেলেও দেন কেবল ৫ রান। এরপর আবার তাকে আনা হয় পাওয়ার প্লের শেষ ওভারে। ওই ওভারে দুই বাউন্ডারি খেয়ে ১০ রান দেন তিনি।

ইনিংসের ১৬ তম ওভারে নিজের কোটার তৃতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ। ওই ওভারে অবশ্য দারুণ কিছুই করেন বাংলাদেশি পেসার। কোনো বাউন্ডারি খাননি, তার ওভারে কেবল পাঁচটি সিঙ্গেলই নিতে পেরেছে তারা। এরপর ইনিংসের ১৮তম ওভারে আসার পরই কার্তিক তাকে রীতিমতো তুলোধোনা করেন।

মুস্তাফিজের সঙ্গে ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের শেষটাও। ৯২ রানে পাঁচ উইকেট হারানো বেঙ্গালুরু শেষ পর্যন্ত করেছে ১৮৯ রান। কোনো উইকেটও পরে আর হারায়নি তারা। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com