1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শুক্র-শনিবার সীমিত পরিসরে ব্যাংক লেনদেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল)।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে বেশি পরিমাণে লেনদেন হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এজন্য সর্বসাধারণের সুবিধার্থে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে।

এর মধ্যে ৩০ এপ্রিল শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। আর আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে গত সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনা দেওয়া হয়, আসন্ন ইদুল ফিতরের আগে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি ও শ্রমিকদের বেতন, বোনাস-অন্যান্য ভাতা পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ ২৯ ও ৩০ এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শুক্র ও শনিবার নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com