1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পেনশন ফাইল আটকে ঘুষ নেওয়ায় ২ কর্মচারীর কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক : সাবেক এক কর্মকর্তার পেনশন ফাইল আটকে রেখে ঘুষ নেওয়ার দায়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএল চট্টগ্রামের দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বিটিসিএলের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী (ফোনস-অভ্যন্তরীণ) কার্যালয়ের প্রধান সহকারী কাম ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির।

রায়ে গিয়াস উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং হুমায়ুন কবিরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (১৬ মে) বিভাগীয় বিশেষ জজ আদালত, চট্টগ্রামের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী সানোয়ার হোসেন লাভলু ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৭ আগস্ট সাবেক উপসহকারী প্রকৌশলী (অতি. দায়িত্ব, বিভাগীয় প্রকৌশলী, ফোনস (আভ্যন্তরীন) মো. আবুল কাশেম ভূঁইয়ার পেনশন মঞ্জুরের ফাইল আটকে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে দুদকের সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ওইদিনই আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com