1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপির সঙ্গে শিগগির সংলাপে বসা হবে : সিইসি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শিগগির সংলাপে বসা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শুক্রবার (২০ মে) ঢাকার সাভার উপজেলা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগির সংলাপে বসবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর সক্ষমতা কতটুকু দরকার, আরও কী কী করা যায় তা নিয়ে ভাবছি।’

এ সময় নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ভোটার তালিকা প্রণয়নের জন্য তিন ধরনের তথ্য নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘২০২৩ সালের ২ মার্চ ভোটার তালিকা প্রণয়ন করা হবে। এই ভোটার তালিকা দিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রান্সজেন্ডার ও নিষিদ্ধ পল্লীর মা-বোনদেরও তালিকায় আনার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেনসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com