1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচন ঘোষণা না করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে : ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিগগিরি নির্বাচনের তারিখ ঘোষণা না করলে দেশ গৃহযুদ্ধের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই সভাপতি ইমরান খান।

গতকাল বুধবার পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদে ফেরার কোনো প্রশ্ন নেই কারণ সংসদে ফেরার অর্থ হবে যে ষড়যন্ত্র করে তার সরকারকে সরিয়ে দেয়া হয়েছে তা মেনে নেয়া। তার দলের বিক্ষোভকারীদেরকে সুরক্ষা দেয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে যে আবেদন জানিয়েছেন তিনি তার সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন।

সম্প্রতি ইমরান খান রাজধানী ইসলাবাদ অভিমুখে দলীয় নেতা-কর্মী নিয়ে মার্চ করেন এবং নির্বাচনের দাবি জানান। শিগগিরি নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তিনি আবার রাজধানী অভিমুখে মার্চ করবেন বলে হুমকি দেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই তিনি পরবর্তী মার্চের তারিখ ঘোষণা করবেন।

ইমরান খান বলেন করেন, তিনি প্রধানমন্ত্রী হয়েও একচেটিয়া ক্ষমতার অধিকারী ছিলেন না। প্রতিটি ক্ষেত্রে তার সরকার প্রতারণার শিকার হয়েছে কিন্তু তারপরও ক্ষমতার সেই কেন্দ্রের ওপর নির্ভর করতে হয়েছে, এছাড়া কোনো উপায় ছিল না। দেশের সামরিক বাহিনী ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো নিয়ন্ত্রণ করে বলেও তিনি উল্লেখ করেন।

পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট যদি ‘সঠিক সিদ্ধান্ত’ না নেয় তাহলে দেশটি ‘৩ টুকরো’ হতে পারে বলে হুঁশিয়ার করেন ইমরান খান। বলেন, দেশটি ‘আত্মহননের’ দ্বারপ্রান্তে। তার মতে, ‘সঠিক সিদ্ধান্ত’ নেওয়া না হলে পাকিস্তান দেউলিয়ার পথে এগিয়ে যাবে। সূত্র : ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com