1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ওরা কি বিশ্বকাপ জিতে গেছে : নেইমার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউরোপ চ্যাম্পিয়নদের হারানোর মধ্য দিয়ে লিওনেল মেসির দলের মুকুটে যোগ হলো নতুন পালক। এরপরই শুরু হয় বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনা ফুটবল দলের এই উচ্ছ্বাস মাঠ গড়িয়ে ড্রেসিংরুমে যেন আরও তীব্রতা বেড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’

আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। শুধু কি তাই? মন্তব্য করেছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও।

ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদযাপনের ভিডিও। সেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ব্যতীত ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে মেসি ও নেইমার খুবই কাছের বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তারা। এখন রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে। যেখানে মেসি ছাড়াও অ্যাঞ্জেল ডি মারিয়া, লেওনার্দো পারেদেসদের সঙ্গে খেলেন নেইমার। তারপরও এই কমেন্টের পর সম্পর্কে ভাটা পড়বে কি-না কে জানে!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com