1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৮ বিভাগেই ক্যান্সার হাসপাতাল নির্মাণ হবে: বিএসএমএমইউ উপাচার্য

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবার পরিধি বিস্তৃত করতে আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা জানান।

বিএসএমএমইউ উপাচার্য এ সময় ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা নিতে সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনা আরো বৃদ্ধি করতে হবে। বিএসএমএমইউয়ে ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি উচ্চ শিক্ষার মাধ্যমে ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান বলেন, ক্যান্সার মিশন ফাউন্ডেশন বছরে চারবার ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়াও যখন কোনো ক্যান্সার আক্রান্ত অস্বচ্ছল রোগী আমাদের কাছে আবেদন করেন তখনই এই সহায়তায় প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিচারপতি মো. নূরুজ্জামান। বাংলাদেশ ক্যান্সার মিশন ফাউন্ডেশন (সিএমএফ)-এর উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক এতে স্বাগত বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com