1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাতিকে বেদনার্ত করেছেন প্রধানমন্ত্রী : রিজভী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

রিজভী বলেন, এ প্রধানমন্ত্রী চট্টগ্রামের শোকের সময়ে গ্যাসের দাম বাড়িয়ে গোটা জাতিকে শোকাচ্ছন্ন করেছেন। জাতিকে তিনি বেদনার্ত করেছেন। সন্ত্রাসী মাফিয়া টাইপের সরকার না থাকলে এটা হতো না। সেই বিখ্যাত প্রবাদ। রোম পুড়ছে, আর সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছে। প্রধানমন্ত্রী বাঁশি বাজাচ্ছেন আর গোটা জাতি পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে রবিবার (৫জুন) রাত পর্যন্ত ৪১ জনের অধিক মানুষ মারা গেছে। এতবড় বিয়োগান্তক ঘটনা আপনি (প্রধানমন্ত্রী) আড়াল করার জন্যে গ্যাসের মূল্য বাড়ালেন। প্রধানমন্ত্রী আপনি কত বিবেকহীন। আপনি কতটা অনৈতিক। গোটাজাতি যখন শোকে মুহ্যমান চট্টগ্রামের ঘটনায়। সেই জাতিকে গ্যাসের মূল্যবৃদ্ধি উপহার দিলেন।

বিএনপির এ নেতা বলেন, এই গ্যাস উৎপাদন পর্যায়ে দাম বাড়ার কারণে বিদ্যুতের দাম বাড়বে, কৃষি উৎপাদনে দাম বাড়বে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম বাড়বে। আর ব্যক্তিগত পর্যায়ে এটা দুর্বিষহ হয়ে উঠবে। গ্যাসের দাম বাড়ার কারণে সাধারণ চাকরিজীবীদের বেতনের টাকা থেকে গ্যাসের চুলা জ্বালানো কঠিন ব্যাপার হয়ে দাঁড়ালো। প্রত্যেকটি ক্ষেত্রে এটার একটা চেইন রিঅ্যাকশন তৈরি হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহিলা দলের নেত্রী সুলতানা আহাম্মেদ, চৌধুরী নায়াব ইউসুফ, রুনা লায়লা, রুমা আক্তার, নাসিমা আক্তার কেয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com