1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

খেলাপি ঋণ মওকুফ হলেও দিতে হবে কর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : খেলাপি ঋণকে করযোগ্য আয় হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব নীতি সংস্কারের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা আনতে এই প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

এই সংস্কারের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে খেলাপি ঋণ মওকুফ করা হলে ব্যক্তি করদাতা ছাড়া অন্যান্য করদাতাদের ক্ষেত্রে তা করযোগ্য আয় হিসেবে গণ্য করার প্রস্তাব দেন তিনি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি সংস্কারের মাধ্যমে সরকারের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বেসরকারি খাতের করহার যৌক্তিকীকরণ অর্থনীতির বিভিন্ন সূচকে উন্নতি সুসংহত করবে বলে আশা করা যায়।

বর্তমানে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক খেলাপি ঋণ মওকুফ করা হলে তা সব করদাতার জন্য করমুক্ত রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি আয় করমুক্ত রয়েছে। এ আয়কে অন্যান্য সিকিউরিটিজের মতো করযোগ্য করার প্রস্তাব করছি। বেসরকারি খাতের করহার যৌক্তিকীকরণ নীতির আওতায় বেভারেজ কনসেনট্রেট থেকে আমদানি পর্যায়ে সংগৃহীত কর, সার্ভিস রপ্তানি থেকে সংগৃহীত কর, অভ্যন্তরীণ নৌযান পরিচালনা এবং বাণিজ্যিকভাবে পরিচালিত যানবাহন থেকে সংগৃহীত কর ন্যূনতম কর হিসেবে গণ্য করার প্রস্তাব করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com