1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পদ্মা সেতুর ৪১৫ ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক বাতি জ্বলল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক সড়ক বাতি জ্বালানোর কাজ সম্পন্ন হয়েছে। গত ৪ দিনি মূল সেতুর ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বাতি জ্বালানো হয়।

আজ শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে মূল সেতু ও ভায়াডাক্টে ৬২টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়। এর আগে, গত ৪ জুন থেকে ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে ১৭৫ ওয়াটের এলইডি বাতি জ্বালানো কাজ শুরু হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সাদ্দাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা সেতুর ১ নম্বর পিলার থেকে ভায়াডাক্ট পর্যন্ত ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক বাতি জ্বালানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে, পদ্মা সেতু আলোকিত করার পরীক্ষামূলক কাজ শেষ হলো।

সেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। তারপর ২০২২ সালের ৯ মার্চ মূল সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শুরু হয়। ২০২২ সালের ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট স্থাপন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com