1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যারা অন্য ধর্মকে গালি দেয়, তাদের মাথা ডাস্টবিন : মমতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এক ধর্মের মানুষ অন্য ধর্মকে গালিগালাজ করবেন, তা হতে পারে না। এটা মেনে নেওয়া যায় না।

যারা এটা করেন, তাদের মাথা ডাস্টবিন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি সাংসদ ও দলটির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেছেন।

বৃহস্পতিবার ভারতের দক্ষিণেশ্বর মন্দিরের এক অনুষ্ঠানে মমতা স্পষ্ট করে জানান, দাঙ্গাহাঙ্গামা কখনো কোনো ধর্মের লোক করেন না।

সেটা করে কিছু লোভী নেতা।

তিনি আরও বলেছেন, যারা নেগেটিভ লোক, তারা সারাক্ষণ কুচুটেপনা করছে। আমি ওদের দোষ দিই না। মস্তিষ্ক থেকে চিন্তা হৃদয়ে গিয়ে মানবিকতার জন্ম দেয়। ওদের সেই হৃদয় বন্ধ।

আর ওদের মস্তিষ্ক ডাস্টবিনে পরিণত হয়েছে। সেখানে সব খারাপ জিনিস ফেলে দিচ্ছে। যে-কুৎসা, অপপ্রচার করছে, তা আসছে ওই ডাস্টবিন থেকে।

তিনি আরও বলেন, যে-মস্তিষ্ক ও যে-হৃদয়ে মানবিকতা নেই, সেটা মরুভূমি। যারা মেরুকরণ করছেন, তাদের বলি- আসুন রামকৃষ্ণদেবকে পড়ি, জানি। শুধু উল্টোপাল্টা বললেই হবে? সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com