1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় মাসের মাথায় আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরপর উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় গেছেন। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশন থেকে তিনি চিকিৎসা নেবেন। স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন আছেন।

উত্তরার বাসায় মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা থাকেন। জানা গেছে, রাহাত আরা সুস্থ আছেন।

এর আগে গত ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।

দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা আক্রান্ত হওয়ায় রোববার (২৬ জুন) বেলা ১১টায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত যুবদল কমিটির নেতাদের নিয়ে মহাসচিবের শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com