1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কারাগারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় রবিবার (২৬ জুন) শুনানি শেষে মহানগর হাকিম শান্তা ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান সাব্বির, হাসিবুর রহমান, মো. অন্তর সরকার, নাজমুল হক, মো. শফিকুল আলম খন্দকার, তুষার আহমেদ বাপ্পি ও ফরহাদ হোসেন শান্ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, এ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের সদস্য বলে পুলিশের সন্দেহ।

এর আগে, দুইদিনের রিমান্ড শেষে সাত আসামিকে রবিবার আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই নওশের আলী। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ মে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকায় জামায়াত-শিবিরের ২০০/২৫০ নেতাকর্মী আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি লেগুনা ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় এসআই সাব্বির বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরণ আইনে মামলা করেন। এ মামলায় গত ২২ জুন রাতে অভিযান চালিয়ে জবির ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করলে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা সবাই যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় একটি মেসে থাকতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com