1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘শিশুদের টিকা হাতে এসেছে, শিগগিরই দেওয়া হবে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা হাতে পাওয়া গেছে এবং শিগগিরই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছি, শিশুদের জন্য উপযোগী টিকাও হাতে এসেছে। শিগগিরই তাদের টিকা দেওয়া শুরু হবে।

শিশুর সংখ্যা বেশি, তাই টিকা দিতে সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, টিকা নিতে শিশুদের (সুরক্ষা অ্যাপে) নিবন্ধন করা লাগবে। যারা করেনি, তারা যেন দ্রুত নিবন্ধন করে নেয়।

সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংক্রমণ বাড়ছে এবং নিয়মিত প্রাণহানি ঘটছে। তাই অফিস-আদালতে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

এর আগে, গতকাল (২৭ জুন) রাজধানীতে এক আলোচনাসভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা নিতে শিশুদের জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা লাগবে।

তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত করে নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

এদিন (২৭ জুন) করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান পেয়েছে বাংলাদেশ।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিতে পেরে গর্বিত। এ পর্যন্ত দেশটির বাংলাদেশকে অনুদান দেওয়া টিকার সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশি। যা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং কোভিড-১৯ থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। আমরা এখনও এ নিয়ে একসঙ্গে কাজ করছি। সূত্র : আর নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com