1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এই ছেলেটা এখানে এলো কীভাবে, মাহমুদুল প্রসঙ্গে পাপন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :টেস্ট অভিষেকটা ডাক মেরে ক্যারিয়ার শুরু করেছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু পরের ইনিংসে করতে পারেন মাত্র ৬ রান।

এমন হতাশাময় অভিষেকের পরও তার ওপর নির্বাচকদের দৃষ্টি ইতিবাচকই ছিল। কারণ অভিষেক টেস্টেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি, হাসান আলিদের বিপক্ষে খেলতে হয়েছে তাকে।

এর পর নিউজিল্যান্ড সফরে কঠিন কন্ডিশনে ওপেনিংয়ে পাঠানো হয় জয়কে। সেখানে অবশ্য দারুণ পারফরম দেখান জয়। মাউন্ট মুঙ্গানুইতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনারদের মোকাবিলা করে ৭৮ রানের ইনিংস খেলেন।

এর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম সেঞ্চুরির দেখা পান। ডারবানে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

সেই ইনিংসের পর অনেকেই বলেছিলেন, টেস্টে বাংলাদেশ একজন স্বীকৃত ওপেনার পেয়েছে।

কিন্তু ওই সেঞ্চুরির পরই অফফরমে চলে যান জয়। পরের তিন ইনিংসে দুটি শূন্যসহ করেন ৪ রান।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে তার ইনিংস ছিল— ০, ৪২, ১০ ও ১৩।

জয়ের এই অফফরম নিয়ে মোটেই সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। জয়কে আরও অনেক কিছু শিখে টেস্টে ওপেনিংয়ে নামতে হবে বলে মনে করেন তিনি।

বুধবার সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘এই ছেলেটা এখানে এলো কীভাবে? ওর তো আসারই সময় হয়নি। আপনারা আমাকে বলেন ওর কি আসার সময় হয়েছে এখনো? তাও প্রথম টেস্ট পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বল ফেস করার জন্য! যে জীবনে এ লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেনি।

তার পর চলে যাচ্ছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সব কঠিন কঠিন কন্ডিশনে ওকে পাঠিয়ে দিচ্ছি ওপেন করতে। ওর তো ভুল আছেই, ওর শেখার এখনো অনেক বাকি। ওকে নিয়ে কথা বলার তো কিছু নেই। ওকে ডেভেলপ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com