1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৭ ট্রেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে আজ বুধবার থেকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে কমলাপুর অভিমুখী সাতটি ট্রেনের যাত্রা বিরতি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার থেকেই ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট ইস্যু বন্ধ রয়েছে। কিন্তু বুধবার থেকে ঢাকামুখী ৭টি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।

তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যথারীতি যাত্রা বিরতি করবে।

রেলওয়ের তথ্যমতে, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

উল্লেখ্য, মঙ্গলবার ঈদযাত্রার প্রথম ট্রেন ছেড়ে গেছে। প্রথম দিনের প্রথম ট্রেন ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর ছেড়েছে সকাল ৭টা ৩০ মিনিটে। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com