1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কানাডার অটোয়ায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দুর্ঘটনায় গাড়ির চালক তার চাচাতো ভাই নওশাদ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টার দিকে অটোয়া হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আসিফ।

দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটির চালক ছিলেন আসিফের চাচাতো ভাই নওশাদ সৈয়দ। গুরুতর অবস্থায় তাকে অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি লেখাপড়া শেষ করে আসিফ সৈয়দ চাকরিতে যোগ দিয়েছিলেন। তার বাবার নাম আসলাম সৈয়দ। আসিফের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার বাদুরতলায়।

আসিফ বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপনের ভাগ্নে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com