1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পটিয়ার সাবেক মেয়র শামসুল আলম মাস্টার এর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি আহ্বায়ক, চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিনবারের নির্বাচিত  সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
শামসুল আলম মাস্টার আজ দুপুরে  চট্টগ্রামের স্হানীয় এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
শোক বার্তায়  বিরোধীদলীয় নেতা বলেন, পল্লীবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক ছিলেন শামসুল আলম মাস্টার। জাতীয় পার্টির প্রতি তাঁর নিখাদ প্রেম ও বর্ণাঢ্য রাজনৈতিক পদচারণা জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন , রাজনীতি ও সংগঠনে গুণগত পরিবর্তনে কাজ করে যাওয়া শামসুল হক মাস্টার  বেঁচে থাকবেন তাঁর মেধা,কর্ম ও দক্ষতার মাঝে।তাঁর  মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে অপূরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হবার নয়। মৃত্যুকালে মরহুম শামসুল আলম মাস্টার স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিরোধীদলীয় নেতা মরহুমের  বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com