1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

মার্কেট ও শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে

সোমবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো: নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার সিদ্ধান্তের সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে একমত পোষণ করে ঢাকাসহ বাংলাদেশের সকল মার্কেট, শপিংমল ও দোকান সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় খোলা এবং এসি ব্যবহার সীমিত বা পরিহার করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে।’

এদিকে, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে। একইসাথে জ্বালানি সাশ্রয়ে মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার সময় ছাড়া এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ থাকবে বলে জানান তিনি।

তিনি সাংবাদিকদের জানান, সোমবার থেকেই ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে।

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। আর রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একদিন পেট্রল পাম্পও বন্ধ থাকবে।

একইসাথে সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com