1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যেসব প্লাটফর্মে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আবারো শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ। রঙিন পোশাকের সিরিজ খেলতে জিম্বাবুয়ে অবস্থান করছে টাইগাররা। আফ্রিকার দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে তারা।

আগামীকাল (৩০ জুলাই) হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

একদিন পর ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচ হবে একই ভেন্যুতে একই সময়ে। একদিনের বিরতি শেষে ২ আগস্ট হবে দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ আগস্ট শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ৭ আগস্ট এবং ১০ আগস্ট অন্য দুটি ম্যাচ একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে প্রতিটি ম্যাচ। টেলিভিশন চ্যানেল ছাড়া খেলাগুলো দেখা যাবে আইসিসির টিভিতে (ICC.tv)। আইসিসি টিভির ওয়েবসাইটে সাইন আপ করে ১.৯৯ ডলারের বিনিময়ে দেখা যাবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার লক্ষ্যে সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল সাজিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথমবারের মতো বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেলেন নুরুল হাসান সোহান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com