1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নানা গুণে সমৃদ্ধ লটকন ফল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মৌসুমি ফলের ভিড়ে বাজারে এখন পাওয়া যাচ্ছে লটকনও। এটি পুষ্টিকর একটি ফল। এতে ভিটামিন ও খাদ্যশক্তিসহ নানারকম খনিজ উপাদান রয়েছে।

এক সময় এই ফলটি এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ করে ভারত, মালয়েশিয়ায় বেশি পাওয়া যেত। এখন বাংলাদেশেও এই ফলটির ব্যাপক চাষ হয়।

টক মিষ্টি স্বাদের এই ফলটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

লটকন খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরের যেকোন ধরণের সংক্রমণ যেমন- ঠান্ডা-কাশি সারাতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে দুতিনটি লটকন খেলে শরীরের ভিটামিন সি’র চাহিদা পূরণ হয়। ভিটামিন সি দাঁতের স্বাস্থ্য সুরক্ষাও করে।

২ .শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তশূন্যতা দেখা দেয। লটকনে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্তশূন্যতা রোধ করে।

৩. লটকন রক্তের জন্যও উপকারী । কারণ এই ফলে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে। কলার মতো এ ফলটিও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

৪. লটকনে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এ কারণে নিয়মিত লটকন ও ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেলে হাড় ক্ষয়ের ঝুঁকি কমে।

৫. লটকন খেলে হজমশক্তি ভাল হয়। এতে থাকা ফাইবার হজমক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি কোলন ক্যান্সারের ঝুঁকিও কমায়।

৬. লটকন গা গোলানো ও বমি বমিভাব দূর করতে পারে। সূত্র : হেলদিবিল্ডার্জড

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com