1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হলেন- টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

টাইগারদের সেরা এই অলরাউন্ডার মেলবোর্ন রেনেগেডস এবং অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আসছে বিবিএলে অবশ্য নিজের নাম দেননি সাকিব।

টাইগার এই অলরাউন্ডার নাম না দিলেও আসন্ন বিগ ব্যাশের প্লেয়ার ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ৩ ক্রিকেটার।

আসন্ন বিগ ব্যাশের জন্য ২৮ আগস্ট প্লেয়ার ড্রাফট থেকে নিলাম করা হবে। তার আগে ২১ আগস্ট পর্যন্ত ক্রিকেটাররা নিজেদের নাম দিতে পারবে। এখন পর্যন্ত ড্রাফটে ১৬৯ জন ক্রিকেটার নাম দিয়েছেন।

যেখানে প্রায় ৯৮ জন বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন।

এই ৯৮ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন তিন পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম এবং রিপন মণ্ডল। এদের মধ্যে কেবল আল-আমিনের ইতোপূর্বে বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন।

আল-আমিন লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন।

শফিউল সুযোগ পাননি কোথাও। এদিকে রিপন মণ্ডল বাংলাদেশ ক্রিকেটেই এখনও নতুন মুখ। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা রিপন ঘরোয়া সার্কিটেও ভালো করছেন।

যদিও টি-টোয়েন্টিতে এখনও অভিষেক ঘটেনি রিপনের। এখন দেখার বিষয় ২৮ আগস্টের নিলামে কোনো দল পায় কি না, এই ৩ ক্রিকেটারের কেউ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com