1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের হানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের দেয়া ৩০৪ রানের বড় টার্গেট সামনে নিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ের ব্যাটাররা। শুরুতেই মুস্তাফিজ ও শরিফুলের বলে জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে।

ইনিংসের প্রথম ওভারে স্বাগতিক শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ। শুরুর ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড আউট করেন ওপেনার রেগিস চাকাভাকে। তার পরের ওভারে এসে শরিফুল তুলে নেন মুসাকানদাকে। চাকাভা ২ ও মুসাকানদা ৪ রান করেন।

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে শুরুতেই অনেকটা ব্যাকফুটে স্বাগতিকরা।

এখন পর্যন্ত জিম্বাবুয়ে ৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে।

টি-২০ সিরিজে হারের হতাশা ফেলে এ ম্যাচে নতুন উদ্যমে শুরু করেছে টাইগাররা। যেখানে আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের নৈপুণ্যে বড় সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। এর মাধ্যমে চলতি সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে চার ম্যাচের সবগুলোতেই টস হারের মুখ দেখে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com