1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মালিকের মরদেহ খেল তারই ২০ পোষা বিড়াল!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মালিক দু’সপ্তাহ ধরে নিখোঁজের পর দুশ্চিন্তাগ্রস্ত কর্মচারির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ যা উদ্ধার করল, তা শুনলে শিউরে উঠবেন যে কোনও মানুষ। নারীর খোঁজে নেমে তার বাড়ি যায় পুলিশ।

তবে নারীর ঘরে প্রবেশ করতেই আঁতকে ওঠেন পুলিশ কর্তারা। তারা দেখতে পান নারীর দেহাংশ। আর সেই দেহাংশ ঘিরে পরম আনন্দে নিজেদের রসনা তৃপ্তি করছে ২০টি বেড়াল।

রাশিয়ার রোস্তভ অঞ্চলের বাতায়স্কে এই ঘটনাটি ঘটেছে।

তবে কোথা থেকে ঘরে ঢুকল এই বিড়ালগুলি? তদন্তে চালিয়ে পুলিশ পরক্ষণেই জানতে পারে যে, বাইরের থেকে নয়। এই বিড়ালগুলি ছিল ঘরের ভিতরেও। ওই মাংসাশী বিড়ালগুলি মৃত নারীরই পোষা।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, অসুস্থতার কারণে ঘরেই মৃত্যু হয় এই নারীর। মালিকের অনুপস্থিতিতে খাবার জোটেনি এই বিড়ালগুলির। বেশ কিছু সময় ধরে অভুক্ত থাকার পর নিজের মালিকের মৃতদেহকেই খাদ্য হিসাবে বেছে নেয় এই বিড়ালগুলি।

পুলিশ জানিয়েছে, ওই নারীর অধীনে কাজ করা এক কর্মচারী পুলিশকে জানায় যে মালিককে বেশ কিছু দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরই তদন্তে নামে পুলিশ।

পুলিশ এরইমধ্যে ওই নারীর আধ খাওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই খবরটি প্রকাশ্যে আসার পর এক প্রাণী বিশেষজ্ঞ বলেন, ‘‘বিড়ালগুলি অনেক দিন ধরে অভুক্ত ছিল। ঘরে কোনও খাবার ছিল না। তাই এই পরিস্থিতিতে তারা আর কী খাবে? যা হাতের সামনে পেয়েছে তাই খেয়েছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিড়ালগুলির মধ্যে কিছু বিড়ালকে এরইমধ্যে প্রায় তিন হাজার টাকার বিনিময়ে নতুন মালিকদের বাড়িতে পাঠানো হয়েছে। তবে এই বিড়ালগুলি যে মালিকেরই রক্ত এবং মাংসের স্বাদ পেয়েছে, তা নিয়ে নতুন মালিকদের জানানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, এই বিড়ালগুলি মেইন কুন প্রজাতির। মেইন কুন প্রজাতির বিড়ালগুলি সাধারণ বিড়ালের থেকে আকারে বেশ কিছুটা বড় এবং শক্তিশালী হয়।

আমেরিকার মেইন রাজ্যে এই বিশেষ ধরনের বিড়াল পাওয়া যায় বলেই এদের নাম মেইন কুন। জনপ্রিয়তার নিরিখে এই বিড়ালগুলির স্থান তিন নম্বরে। তবে এই বিশেষ প্রজাতির বিড়ালগুলি তাদের শান্ত স্বভাবের জন্যই বেশি পরিচিত।

গবেষণায় আগেই দেখা গিয়েছে, বিড়ালের মালিক যদি কোনও কারণবশত বাড়িতেই মারা যান, তা হলে পোষা বিড়ালগুলির মালিকের মৃতদেহ খেয়ে নেয়ার প্রবণতা থাকে।

আমেরিকার কলোরাডোতে পচনশীল মৃতদেহ খাওয়ার জন্য একটি গবেষণা কেন্দ্রে দু’টি বিড়াল প্রবেশ করে। তবে এই ঘটনার পর নতুন করে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। আর গবেষণার ফলাফলও মেলে চমকে দেওয়ার মতো।

গবেষণায় উঠে আসে যে, পচনশীল মৃতদেহের হাত, বুক এবং কাঁধের মাংস খেতে বেশি পছন্দ করে বিড়ালেরা।

আশ্চর্যজনক ভাবে, এই গবেষণা চলাকালীন প্রতিটি বিড়াল নিজেদের পছন্দসই মৃতদেহ বেছে নেয়। তারপরই খাওয়া শুরু করে। তবে এক জনের পছন্দ করা মৃতদেহে ভাগ বসাতে আসেনি অন্য কোনও বিড়াল।

এই গবেষকদের মধ্যে অন্যতম প্রধান গবেষক সারা গার্সিয়ার দাবি, বিড়ালেরা সাধারণত খুব বেছে বেছে খাবার খায়। বিড়াল এক বার পছন্দের খাবার খুঁজে পেলে, তারা বার বার সেটাই খেতে চায়।

২০১৩ সালে, সাউদাম্পটনের কাছে বাড়িতে অসুস্থতার কারণে মারা যাওয়া এক নারীর শরীরের সমস্ত অংশ একই ভাবে তার পোষা তিনটি বেড়াল খেয়ে নেয়।

আমেরিকাতেও বছর তিরিশের এক ব্যক্তি মারা যাওয়ার পর পোষ্য ১০টি বেড়াল তার মাথা, ঘাড় এবং হাতের বেশ কিছু অংশ খেয়ে নেয়।

এই ধরনের একাধিক ঘটনার নজির থাকা সত্ত্বেও ২০২০ সালে এই গবেষণার আগে পর্যন্ত বিষয়টির উপর বিশেষ নজর দেওয়া হয়নি। সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com