1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাকিব আত্মবিশ্বাসী! জানালেন পাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সবকিছু পাশ কাটিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব উঠেছে সাকিব আল হাসানের কাঁধে। গত কয়েকদিন ধরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি। তার সঙ্গে আছেন আরও কয়েকজন ক্রিকেটার।

বৃহস্পতিবার তাদের অনুশীলন দেখতে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সাকিবকে দেখে খুব আত্মবিশ্বাসী লেগেছে। টি-টোয়েন্টি ধুঁকতে থাকা দলকে কক্ষপথে ফেরাবেন নতুন অধিনায়ক, এমন আশার ইঙ্গিতও মিলেছে পাপনের কথায়।

তিনি বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকা জরুরি, মানে জিততে পারবো।’

তিনি বলেছেন, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারবো বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে। এতে কোনো সন্দেহ নাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com