1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লাইফ সাপোর্টে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

জানা গেছে, অস্ত্রোপচার পরবর্তী কিছু জটিলতার কারণে তার অবস্থা এখন অনেকটাই সঙ্কটাপন্ন। খবরটি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

ডা. এএসএম আলমগীর বলেন, ডা. ফ্লোরার ইআরসিপি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিডনীতেও দেখা দিয়েছে সমস্যা। গতকাল ডায়ালাইসিস করা হয়েছে। বর্তমানে ডা. ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন।

উল্লেখ্য, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাকালে নিয়মিত করোনার আপডেট নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হতেন। কাজ করেছেন সম্মুখযোদ্ধা হিসেবে। পাশাপাশি করোনা নিয়ে নানা ধরনের গাইডলাইন দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় ডা. ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরবর্তীতে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com