1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মুসলিম বান্ধবীদের আচরণে মুগ্ধ হয়ে ফরাসি তরুণীর ইসলাম গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তুরস্কে বেড়াতে এসে ইসলাম গ্রহণ করেছেন এক ফরাসি তরুণী। মুসলিম বান্ধবীদের আচরণে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআর ডট এজেন্সি।

শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামে প্রবেশ করেন। তেকিরদাগের প্রাদেশিক মুফতি শায়খ ইসমাইল ইপেক তাকে কালেমা পড়িয়ে ইসলামে স্বাগত জানান।

ওই তরুণীর নাম এলোডলে মরেনো (২৪)। তবে ইসলামে দীক্ষিত হওয়ার পর নিজের নতুন নাম নির্ধারণ করেছেন সিবেল।

ডেইলি সাবাহকে ওই তরুণী জানান, সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

এলোডলে মরেনোর ইসলাম গ্রহণের অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে মুফতি শায়খ ইসমাইল ইপেক বলেন, ‘আমরা মুসলিম।

আমরা বিশ্বাস করি- সকল নবী-রাসূল আ: আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তারা সত্যের ওপর অটল ছিলেন। শেষ নবী হলেন- হজরত মোহাম্মদ মোস্তফা সা:। ‍পবিত্র কুরআন আল্লাহর কিতাব এবং তা আল্লাহর তরফ থেকে সর্বশেষ ওহী ও প্রত্যাদেশ।

পবিত্র কুরআনে যা আছে, আমরা তা নিঃসন্দেহে সত্য বলে বিশ্বাস করি। আমরা সমস্ত ফেরেশতা, তাকদির ও মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান রাখি।’

বক্তৃতার শেষে মুফতি ইসমাইল ইপেক নওমুসলিমা সিবেল ও ইসলাম গ্রহণে তাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানান এবং সিবেলের সুন্দর ভবিষ্যত কামনা করেন।

সিবেল আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের পর মুফতি ইসমাইল ইপেক তাকে কুরআনে কারিমসহ বেশ কিছু ইসলামী গ্রন্থ উপঢৌকন দেন। সূত্র : টিআর ডট এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com