1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বন্ধুর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নাটোর সদর উপজেলায় বন্ধুর স্ত্রীকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপাল দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপাল দাসকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী। এর আগে, একইদিন ভোরে নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকা থেকে অভিযুক্ত গোপাল দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত গোপাল দাস নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সোমবার সন্ধ্যায় নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকার গোপাল দাস তার বাল্যবন্ধুর বাসায় যান। সেখানে গিয়ে গোপাল বন্ধুর স্ত্রীকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। ঐ রাতেই ভুক্তভোগীর পরিবার পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে গোপাল দাসকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা করেন।

তিনি আরো বলেন, অভিযুক্ত গোপাল দাসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com