1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হংকংয়ের বিপক্ষে বিশাল সংগ্রহ পাকিস্তানের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানকে ইনিংসের শুরু থেকেই বেশ চাপে রেখেছিল হংকং। তবে শেষের ঝড়ে সেই চাপকে জয় করেছে পাকিস্তান। পেয়েছে ১৯৩ রানের বিশাল এক সংগ্রহ।

পাকিস্তান আর হংকং দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ভারতের কাছে। তাই আজকের ম্যাচটা অঘোষিত নকআউটে রূপ নিয়েছে। একটু পা হড়কালেই বিদায়ঘণ্টা বেজে যাবে এশিয়া কাপ থেকে।

আজ শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় হংকং। দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। ফলে সুপার ফোরে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে দুই দল।

হংকংয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়নি। এহসান খানের করা তৃতীয় ওভারে কট অ্যান্ড বোল্ড হয়ে যান অধিনায়ক বাবর আজম। ৮ বলে তার সংগ্রহ ৯ রান। ১৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর এই নিয়ে টানা দুই ম্যাচে ব্যর্থ হলেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তার সংগ্রহ ছিল মাত্র ১০ রান।

বাবর দ্রুত বিদায় নিলেও রিজওয়ান ও ফখর জামান মিলে দারুণ এক জুটি গড়েন। ১১৬ রানের জুটি গড়ার পথে দুজনেই পেয়ে যান ফিফটির দেখা। শুরুতে ধীরে ব্যাট করলেও ধীরে ধীরে হাত খুলতে থাকেন রিজওয়ান। ৪২ বলে তুলে নেন ফিফটি। এরপর ইয়াসিম মুর্তজার বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন ফখর। ৪৪ বলে ফিফটির দেখা পাওয়া ফখর থামেন ৫৩ রানে, এহসান খানের বলে আইজাজ খানের হাতে ক্যাচ দিয়ে। তবে রিজওয়ান রানের চাকা থামতে দেননি। চারে নামা খুশদিল শাহ দারুণ সঙ্গ দেন তাকে।

রিজওয়ান ও খুশদিল মিলে ৬৪ রানের জুটি গড়েন। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে আইজাজ খানের বলে ৪টি বিশাল ছক্কা হাঁকান খুশদিল। ওই ওভারে তার ঝড়ে ২৯ রান আসে। শেষ পর্যন্ত মাত্র ১৫ বলে ৫ ছক্কায় ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। আর রিজওয়ান ৫৭ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৭৮ রানে।

বল হাতে হংকংয়ের এহসান খান ৪ ওভারে ২৮ রান খরচে নেন ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com