1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় তাণ্ডবের নিন্দা জানালেন বুবলী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৯২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনে অষ্টমদিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। এবার ঢালিউড অভিনেত্রী বুবলীও জানালেন প্রতিবাদ। গতকাল রবিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন :

করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চলেছে ইসরায়েলের!

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে।

নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?

বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com