1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ব্রিটিশ রাজাকে যে কারণে কলম উপহার দিলেন দর্শনার্থী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। দায়িত্ব গ্রহণের পর দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করছিলেন তিনি। তবে কলম থেকে কালি ছড়িয়ে হাতে লাগায় ভীষণ বিরক্ত হন চার্লস।

মুখ ফুটে বলেন, কলমের কালি এভাবে হাতে লাগলে ভীষণ বিরক্ত লাগে। এটা একদমই সহ্য করতে পারি না।

গত মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে হিলসবোরাহ প্রাসাদের দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষরের সময় কালি লাগার ঘটনাটি ঘটে। ঐ সময় চার্লসের পাশে উপস্থিত ছিলেন তার স্ত্রী ক্যামিলা।

এবার ব্রিটেনের কার্ডিফে গিয়ে কলম উপহার পেয়েছেন চার্লস। শুক্রবার দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজাকে কলম উপহার দেন এক দর্শনার্থী। যদিও কলম কেন উপহার দেওয়া হচ্ছে তা শুরুতে বুঝতে কষ্ট হয় চার্লসের। বোঝার পর হেসে ফেলেন সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের এ উত্তরাধিকারী।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ । নিয়ম অনুযায়ী, বড় সন্তান হিসেবে সিংহাসনে বসেছেন চার্লস। তিনি পরিচিত হবেন রাজা তৃতীয় চার্লস হিসেবে।

আগামীকাল সোমবার রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে দেশের বিভিন্ন স্থান সফর করছেন চার্লস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com