1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কুইন কনসর্ট চার্লসের অধুনা স্ত্রী ক্যামিলা পার্কার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিখ্যাত রূপটানশিল্পী দেবোরা মিচেল ক্যামিলার জন্য তৈরি করেন বিশেষ ক্রিম। সেই ক্রিমেই ব্যবহার করা হয় মৌমাছির বিষ। সেই ক্রিম লাগিয়েই ক্যামিলা তারুণ্য ধরে রাখার চেষ্টা করেন।

সদ্য প্রয়াত হয়েছেন ব্রিটেনের প্রাক্তন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনে বসেছেন তার ছেলে তৃতীয় চার্লস। কুইন কনসর্ট হয়েছেন চার্লসের অধুনা স্ত্রী ক্যামিলা পার্কার। রাজার স্ত্রীয়ের বয়স ৭১।

আর পাঁচ জন নারীর মতো সাজগোজের প্রতি ক্যামিলার দারুণ ঝোঁক! এই বয়সেও তার রূপ-রুটিন রীতিমতো রাজকীয়!

ত্বক পরিচর্চার জন্য ক্যামিলা ব্যবহার করেন মৌমাছির বিষ। শুনতে অবাক লাগছে? সত্যিই ক্যামিলা ত্বকে বয়সের ছাপ দূর করতে ব্যবহার করেন মৌমাছির বিষ। মৌমাছির বিষ দিয়ে তৈরি এক বিশেষ ক্রিম ব্যবহারের জন্যই নাকি তার ত্বকের চামড়া টানটান থাকে।

বিখ্যাত রূপটানশিল্পী দেবোরা মিচেল ক্যামিলার জন্য তৈরি করেন সেই বিশেষ ক্রিম। কীভাবে কাজ করে সেই ক্রিম?

মৌমাছি হুল ফোটানোর সময় যেই বিষ ক্ষরণ করে সেই তরলটি ব্যবহার করেই তৈরি হয় ক্রিমটি। ত্বকের যেই জায়গায় ক্রিমটি ব্যবহার করা হয়, সেখানে কেউ হুল ফোটানোর মতো ব্যথা হয়। সেই অংশে রক্ত সঞ্চালনের হার বেড়ে যায়। ফলে সেই অংশে কোলাজেন উৎপাদনের হারও বেড়ে যায়। কোলাজেন ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতে ভীষণ উপকারী। দক্ষিণ কোরিয়াতে মৌমাছির বিষ ত্বক পরিচর্যায় বহুল ব্যবহৃত হয়। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com