1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাতিসংঘে ট্রাম্পের বিচার চাইলেন ইরানের প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইরানের রেভ্যুলেশোনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অপরাধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।

বুধবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে রাইসি বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়ে এ অঞ্চলের মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনার যে ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলো করেছিল তা নস্যাৎ করে দিতে জেনারেল সোলাইমানি প্রধান ভূমিকা পালন করেছিলেন। তার হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান।

প্রেসিডেন্ট রাইসি বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্পের) বিচার করার চেষ্টা চালিয়ে যাব।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে চালানো মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক সমাজ এখন একটি ‘নতুন যুগ ও বিশ্ব ব্যবস্থায়’ প্রবেশ করছে যেখানে ‘পুরোনো এক মেরুকেন্দ্রীক’ ব্যবস্থার কোনো স্থান থাকবে না। তিনি পুরোনো বিশ্বব্যবস্থাকে একমেরুকেন্দ্রীক ও সাম্রাজ্যবাদীদের দ্বারা পরিচালিত এবং নৈতিকতা, ন্যায়পরায়ণতা ও সদগুণের ওপর পুঁজিবাদের লাগামহীন নিয়ন্ত্রণ বলে চিহ্নিত করেন।

প্রেসিডেন্ট রাইসি বলেন, এতদিন যে বিশ্বব্যবস্থা ছিল সেটিকে নির্দ্বিধায় যেকোনো দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু এভাবে পৃথিবী চলতে পারে না এবং এর অবসান হওয়া প্রয়োজন।

ইরান দাবি করে, সিরিয়া ও ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করে জঙ্গি গোষ্ঠী আইএস যে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছিল তা দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন জেনারেল সোলাইমানি।

ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনির পর জেনারেল সোলেইমানিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল মধ্যপ্রাচ্যে লেবাননের হেজবুল্লাহ অভিযান ও ফিলিস্তিনি ইসলামি জিহাদের মতো যুক্তরাষ্ট্রের চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা ও সমর্থন করতে ইরানের প্রাথমিক অস্ত্র কুদস ফোর্স। এসব সংগঠনকে তারা অর্থায়ন, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

ইরানের রেভ্যুলেশোনারি গার্ড ও তাদের অধীনস্থ কুদস ফোর্সকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। সূত্র: প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com