1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পিডিবির হটলাইন নম্বর চালু জানুয়ারিতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

একইসঙ্গে মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা অভিযোগ জানাতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে অভিযোগটি পিডিবির সংশ্লিষ্ট বিতরণ অঞ্চলে পৌঁছে যাবে।

আজ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ‘পিডিবির কল সেন্টার এবং সমন্বিত গ্রাহক সেবা ব্যবস্থাপনা’ বাস্তবায়নের লক্ষ্যে পিডিবি এবং বেসরকারি প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস লিমিটেডের এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। পিডিবির পরিচালক (ক্রয়) রুবিনা হক ও ডিজিকনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান শরিফ ২ বছরের জন্য হওয়া এই চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে সার্বক্ষণিকভাবে দিন-রাত ২৪ ঘন্টা এই হটলাইন নম্বরটি চালু হবে। এতে গ্রাহকের চাহিদার সব তথ্য প্রদান, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ ভবনে স্থাপিত হতে যাওয়া এই কল সেন্টারে শুরুতে ৩ শিফটে ৬ জন এজেন্ট থাকবেন, থাকবেন ১ জন সুপারভাইজার। কল সেন্টারের অ্যাপটিতে পিডিবি কর্তৃপক্ষ, গ্রাহক, বিতরণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য আলাদা ৪টি মডিউল থাকবে। অ্যাপটিতে ২ ধরনের সফটওয়্যার থাকবে, একটি অভিযোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ও অন্যটি অফিসিয়াল চিঠিপত্র ব্যবস্থাপনা সংক্রান্ত।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে বিদ্যুতের মোট গ্রাহক ৪ কোটি ৩৬ লাখ। পিডিবি ছাড়াও আরও ৫টি বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি—ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজোপাডিকো ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দেয়।

পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com