1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দি নিসচা’র উদ্যোগে বৃক্ষরোপণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৬ অক্টোবর রবিবার বেলা ১১টায় সহকারী পুলিশ সুপার কার্যালয় (দাউদকান্দি সার্কেল) গৌরীপুরে বৃক্ষ রোপণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল ও নিসচা’র পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন।

এএসপি মোঃ ফয়েজ ইকবাল নিসচা’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মানুষের মধ্যে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। পৃথিবীতে যত বেশি গাছ রোপন করা হবে তত বেশি আমরা সুন্দরভাবে বাঁচতে পারব।

এসময় নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন, সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোহাম্মদ হানিফ খান, শ্যামল মিত্র রায়, মোঃ ইব্রাহিম সরকার রাসেল, মোঃ আবুল হাসান ফারুক, মো: তারিকুল ইসলাম ও মোঃ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ স্লোগানে এবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com