1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মেজর (অব.) মোহাম্মদ আলী চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
দ্বিতীয় বারের মতো কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জানাযায় , প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চট্টগ্রাম বিভাগের ৯৯টি উপজেলা চেয়ারম্যানের মধ্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ২০২২ মনোনীত করা হয়েছে।চট্টগ্রাম বিভাগীয় বাছাই কমিটি সভাপতি বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন,সদস্য সচিব চট্রগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম সহ আরো ৪জন সদস্যের রাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
দাউদকান্দি উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়তন করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করাসহ প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অসামান্য আবদান রাখা, প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের মাঠ ভরাট, বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সমগ্রি বিতরণসহ নানান অবদানের জন্য দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ২০১৬ সালে প্রথমবারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন। পরে ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ওই বছরই প্রথম বারের মতো চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। এরই ধারাবাহিকতায় এ বছরও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করার স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও দ্বিতীয় বারের মতো চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com