1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

খুলনার বিভিন্ন প্রবেশপথে লাঠিসোঁটা নিয়ে আ.লীগ নেতাকর্মীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনা শহরে ঢোকার বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খুলনার প্রবেশপথগুলোতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন তারা। যারাই প্রবেশ করছেন তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদ যাননি সাংবাদিকরাও।

তাদের বহনকারী গাড়ি আটকিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

আওয়ামী লীগের নেতাকর্মীরা খুলনায় প্রবেশের বিভিন্ন পয়েন্টে বিশাল শোডাউনও করেছেন। ফুলতলা, মানিকতলা দৌলতপুর এবং খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনেসহ অন্তত ১০টি জায়গার মোড়ে মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। দুপুর ১টার দিকেও তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। যাত্রী নিয়ে ভ্যান, প্রাইভেট কার বা অন্য কোনো যানবাহন খুলনায় প্রবেশের সময় থামানো হচ্ছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় অনেককে খুলনায় ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে, অনেক বাধা পেরিয়ে সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে হাজারো মানুষ জড়ো হতে শুরু করে।

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টার দিকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপি খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

নগরের ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখন সেখানে হাজারো মানুষের ঢল। এরই মধ্যে পূর্ব দিকে ডাকবাংলো মোড়, পশ্চিমে শিববাড়ি মোড় পর্যন্ত মানুষে পরিপূর্ণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com